অব্যাহত ভারী বৃষ্টি, বন্যা, ভূমিধস ও তুষারপাতের কারণে নেপালের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতে নিজ দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
একই সঙ্গে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটক ও পর্বতারোহীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।










