যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমালিল্যান্ডকে একটি স্বতন্ত্র দেশ হিসেবে উল্লেখ করেছেন এবং এর নাম পরিবর্তন করে ‘সোমালিয়া ল্যান্ড’ রাখার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, এই নামটিই বেশি অর্থবহ কারণ এটি একটি সম্পূর্ণ ভিন্ন দেশ।
সোমালিল্যান্ড কর্তৃপক্ষ ট্রাম্পের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে এবং তাদের স্বতন্ত্র পরিচয় ও রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরেছে বলে উল্লেখ করেছে। তবে যুক্তরাষ্ট্রের নীতিতে এর কোনো পরিবর্তন আসবে কিনা তা এখনো স্পষ্ট নয়। ইসরাইল ছাড়া অন্য কোনো দেশ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়নি।











