বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে তার এক অদ্ভুত 'হিডেন ট্যালেন্ট' বা লুকানো প্রতিভার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তার জিহ্বা ৩৬০ ডিগ্রি ঘোরানোর ক্ষমতা রয়েছে। যদিও তিনি এটিকে একটি 'বোকা বোকা' ও অপ্রয়োজনীয় দক্ষতা বলেই মনে করেন।
স্কুলে পড়ার সময় বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা করতে গিয়ে তিনি এই ক্ষমতা আবিষ্কার করেন। এরপর থেকে এটিই তার বিশেষ প্রতিভা হিসেবে রয়ে গেছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এর আগে তিনি একটি এআই-নির্ভর মর্ফ ভিডিও বিতর্কে জড়িয়েছিলেন।














