অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির প্রথম সপ্তাহান্তেই আন্তর্জাতিক বক্স অফিসে বড় চমক দেখিয়েছে। মাত্র কয়েক শ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও সিনেমাটি পেছনে ফেলেছে হলিউডের দুই বড় তারকা টম ক্রুজ ও ব্র্যাড পিটের নতুন সিনেমাকে। আন্তর্জাতিক বক্স অফিসে সপ্তাহান্তের হিসাবে দ্বিতীয় অবস্থানেও জায়গা করে নিয়েছে এটি।
প্রথম তিন দিনে বিশ্বজুড়ে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর আয় প্রায় ২ কোটি ৮৪ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২৮ কোটি টাকার কাছাকাছি। টম ক্রুজের ‘ডিগার’ এবং ব্র্যাড পিটের ‘হার্ট অব দ্য বিস্ট’-এর মতো সিনেমাকেও পেছনে ফেলেছে এটি।











