রায়হান রাফী পরিচালিত 'প্রেশার কুকার' সিনেমাটি আগামী ৮ অক্টোবর থেকে বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে। চলতি বছরের রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব এবং চার নারীর ব্যক্তিগত সংগ্রামের গল্প নিয়ে নির্মিত।
সিনেমার প্রধান চার চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। পরিচালক রায়হান রাফী জানান, সিনেমাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে।













