হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন। ২০২৬ সালে পাঁচটি বড় সিনেমায় অভিনয় ও প্রচারণার পর তিনি এই বিরতি নিচ্ছেন। ৪৩ বছর বয়সী এই অস্কারজয়ী অভিনেত্রী তৃতীয়বারের মতো মা হতে চলেছেন।
গত ২ অক্টোবর জিমি ফ্যালনের শোতে অ্যান জানান, তাঁর তৃতীয় সন্তান যেকোনো সময় পৃথিবীর মুখ দেখতে পারে। এর আগে জুনে সামাজিক মাধ্যমে তিনি স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে তৃতীয় সন্তানের অপেক্ষার খবর জানিয়েছিলেন। অ্যান ও অ্যাডামের দুই ছেলে রয়েছে।













