বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা দিয়ে নেতাকর্মী হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, আমরা ন্যায়বিচার চাই, কোনো চাপিয়ে দেওয়া বিচার নয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান অভিযোগ করেন, অতীতে মামলার নথি গায়েব ও প্রত্যাহারের মাধ্যমে বিচার বাধাগ্রস্ত করা হয়েছে। তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, হত্যা ও সন্ত্রাসের রাজনীতি চলতে দেওয়া হবে না। তিনি গুম, খুন ও সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান জানান।






