অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাসের ইতালি থেকে অস্ট্রেলিয়াগামী একটি ফ্লাইট বাতিল করেছে। শনিবার (১০ অক্টোবর) ইতালির রোম থেকে পার্থগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ইকোনমি শ্রেণির আসনে ছারপোকার উপদ্রব ধরা পড়ে।
শুক্রবার ১৭ ঘণ্টার যাত্রায় কয়েকজন যাত্রী অভিযোগ করেন যে পোকামাকড় তাদের কামড়াচ্ছে। ওষুধ শেষ হয়ে যাওয়ায় যাত্রীরা অস্বস্তিতে পড়েন। বিমান সংস্থাটি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং তাদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করেছে।







