নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামি করে মামলা করেন।
গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে শাকিল হামলার শিকার হন। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।












