বিশ্বজুড়ে প্রতি পাঁচ প্লেট খাবারের প্রায় এক প্লেট নষ্ট হচ্ছে, যার বার্ষিক পরিমাণ ১০০ কোটি টনেরও বেশি। এর বিপরীতে, জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৫ সালে বিশ্বের প্রায় ৬৪ কোটি ৫০ লাখ মানুষ বা প্রতি ১৩ জনে একজন ক্ষুধার্ত অবস্থায় দিনযাপন করবেন। আজ বিশ্ব খাদ্য দিবসে এই বৈষম্য প্রকটভাবে সামনে এসেছে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের ৭.৮ শতাংশ মানুষ অর্থাৎ ৬৪ কোটি ৫০ লাখ মানুষ ক্ষুধার মুখে পড়বেন। যদিও এই হার আগের বছরের চেয়ে কম, তবে তা কোভিড-১৯ মহামারির আগের চেয়ে বেশি। সবচেয়ে বেশি ক্ষুধার্ত মানুষ রয়েছে আফ্রিকা মহাদেশে, যেখানে প্রতি পাঁচজনের একজন অপুষ্টিতে ভুগছেন।







