কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়ি থেকে পেট্রোল বোমা ও ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে আখড়া বাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি সাদা রঙের ব্যাগে রাখা বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ।
খবর পেয়ে র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয় দল (এসআরইউ) এসে বস্তুগুলো নিষ্ক্রিয় করেন। ঘটনার পর থেকে আখড়া বাড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।








