রাজধানীর হাজারীবাগে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের ওয়্যারহাউজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আসা প্রায় ৭০-৮০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ওয়্যারহাউজে ঢুকে সিসিটিভি ক্যামেরা, সার্ভার রুম ও কার্যালয়ের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। তারা প্রায় ৩১ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট করেছে বলে অভিযোগ প্রতিষ্ঠানটির।
পুলিশ জানিয়েছে, ‘ক্যাপ্টেন ইমন’-এর লোক পরিচয় দিয়ে হামলাকারীরা ওয়্যারহাউজের নিয়ন্ত্রণ ও ভাড়ার টাকা দাবি করেছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং হুমকিদাতা সাইফুলকেও খুঁজছে পুলিশ।












