ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে এল নিনোর প্রভাবে ভয়াবহ দাবানলে প্রায় ৩০০ বাড়ি পুড়ে গেছে এবং অন্তত এক হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। শনিবার বাংকা বেলিতুং প্রদেশের একটি গ্রামে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। পিট মাটিতে আগুন জ্বলতে থাকায় তা নেভানো কঠিন হয়ে পড়ে।
প্রবল বাতাস আগুনের তীব্রতা বাড়িয়েছে, যার ফলে কাঠ দিয়ে তৈরি বাড়িগুলো দ্রুত পুড়ে গেছে। এই দাবানলের কারণে স্থানীয়ভাবে সৃষ্ট ধোঁয়াশা শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হাজার হাজার মানুষের দুর্ভোগ বাড়িয়েছে এবং প্রতিবেশী দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও বায়ুদূষণ ছড়িয়েছে। সরকার দাবানল নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছে এবং ৬০ হাজারের বেশি কর্মী মোতায়েন করেছে।











