ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, বিদেশি চাপের মুখেও তেহরান তার পারমাণবিক প্রকল্প থেকে সরে আসবে না। তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তি থেকে ইরানকে বঞ্চিত করার অধিকার কোনো বিদেশি শক্তির নেই। ওয়াশিংটন নিজের পারমাণবিক সক্ষমতা বাড়ালেও ইরানের ক্ষেত্রে একই প্রযুক্তি ব্যবহারে বাধা দিচ্ছে।
এসলামি আরও জানান, যুদ্ধের চাপ থাকা সত্ত্বেও ইরান ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে। তিনি এই মন্তব্য করেন রোববার তেহরানে এক আন্তর্জাতিক সম্মেলনে।







