মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান বিরুদ্ধে স্বল্পমেয়াদী কিন্তু তীব্র সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে কয়েকটি আরব উপসাগরীয় দেশকে প্রস্তুতি নিতে বলেছে ওয়াশিংটন।
ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি জোরদার করছে। এর মধ্যে রয়েছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানো এবং সামরিক ঘাঁটিগুলোতে সেনাদের অন্যত্র সরিয়ে নেওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও, মধ্যবর্তী নির্বাচনের পর বড় পরিসরে সামরিক অভিযানের দিকেই তিনি ঝুঁকছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।







