মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না। তবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে শিগগিরই কোনো ঘটনা ঘটতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, 'বেশিরভাগ মানুষ মনে করছেন, ঘটনাটি নির্বাচনের পরেই ঘটবে। তবে পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, তা আমরা দেখব।' তবে কী ধরনের ঘটনা ঘটতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।







