ইয়েমেনের শাবওয়া প্রদেশে একটি নিরাপত্তা প্রশিক্ষণকেন্দ্রে হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় এ হামলা চালানো হয়। হামলার সময় নতুন নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলছিল।
প্রাদেশিক কর্তৃপক্ষ এ হামলার নিন্দা জানিয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে জরুরি সামরিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।







