ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরে হুতি বিদ্রোহীদের গোলাবর্ষণে ৩ শিশুসহ অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) শহরের আল-ধাহরা এলাকায় হামলায় একই পরিবারের চার সদস্য আহত হন, যাদের মধ্যে ৪ থেকে ১২ বছর বয়সী শিশুও রয়েছে।
কাছাকাছি বিয়ের বাশা এলাকায় পৃথক গোলাবর্ষণে ৩০ বছর বয়সী এক নারী আহত হয়েছেন। তাইজ শহর দীর্ঘদিন ধরে হুতি বিদ্রোহী এবং ইয়েমেন সরকারের অনুগত বাহিনীর মধ্যে সংঘাতের অন্যতম প্রধান ক্ষেত্র।







