বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, ইতালি সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে আগ্রহী। এ বিষয়ে একটি বিশেষ আয়োজনের ব্যাপারে তিনি সরকারের সংশ্লিষ্টদের অবহিত করেছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এই তথ্য জানান। তবে, এই বিশেষ আয়োজন কবে নাগাদ শুরু হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।







