ইউক্রেন রাশিয়ার ওপর এক হাজারেরও বেশি ড্রোন ছুড়ে এক বিশাল হামলা চালিয়েছে। যুদ্ধের শুরু থেকে এটি কিয়েভের আকাশপথে অন্যতম বড় আক্রমণ। এই হামলায় রাশিয়ার বিভিন্ন তেল স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলোভ জানান, শহরের তেলের টার্মিনাল, রুচি তেলের ডিপো এবং দক্ষিণাঞ্চলীয় কোলপিনস্কি জেলার শিল্প গুদামে আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন।
হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে সেন্ট পিটার্সবার্গের প্রধান ব্যস্ত বিমানবন্দরের ফ্লাইট চলাচল সীমিত করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৫টি রুশ অঞ্চল, ক্রিমিয়া উপদ্বীপ এবং কৃষ্ণ সাগর মিলিয়ে রাতে মোট ১ হাজার ১৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।











