পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে 'ক্রসফায়ার' শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছেন বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাতে তিনি এই শব্দটি ব্যবহার করেননি।
একই অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যকেও 'অসাবধানতাবশত' বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তিনি ঢালাওভাবে সাংবাদিকদের সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, তারা মানবাধিকার সমুন্নত রেখে জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।












