ইসরায়েলি বসতিস্থাপনকারীরা পশ্চিম তীরের নাবলুসের কুসরা গ্রামে একটি ফিলিস্তিনি পরিবারকে ২০ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে। বাড়ির ভেতরে আটকা পড়া পরিবার পানি, বিদ্যুৎ ও মৌলিক সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়েছে। বসতিস্থাপনকারীরা কাছাকাছি এলাকায় আগুন ধরিয়ে দেয় এবং পাথর ছোড়ার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের আক্রমণ করে। ইসরায়েলি সেনাবাহিনী বসতিস্থাপনকারীদের রক্ষা করছে বলে দাবি করা হয়েছে।
গত ৯ আগস্ট থেকে তিনটি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে, যেখানে বয়স্ক ও শিশুরা আটকা পড়েছে। এর আগে জুলাই মাসে গ্রামের একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল।







