পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ইসলামাবাদ পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ১১ বছর পর মালদ্বীপের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম পাকিস্তান সফর। সফরে দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ১৩ কোটি ডলার থেকে বাড়িয়ে ২০ কোটি ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে।
এ লক্ষ্যে প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতার জন্য একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মালদ্বীপ স্টেট ট্রেডিং অর্গানাইজেশন এবং ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান কৃষি পণ্য ও খাদ্য কেনাবেচায় একটি সমঝোতা স্মারক সই করেছে।







