ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের নাজরান এলাকার কাছে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে। সৌদি আরবও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে এবং জানিয়েছে এতে দুই ক্রু নিহত হয়েছেন।
সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, ‘কারিগরি ত্রুটি’র কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সীমান্ত এলাকায় ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় তারা এটি ভূপাতিত করেছেন।







