ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার চাহিদা ও খরচ ব্যাপক হারে বেড়েছে। হামলার কারণে রিয়াদের প্রধান বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় এবং বাণিজ্যিক ফ্লাইট বাতিল হওয়ায় ধনী ব্যক্তি ও শীর্ষ কর্মকর্তারা সৌদি আরব ছাড়তে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া নিচ্ছেন। এতে ভাড়া ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে এবং যুদ্ধের ঝুঁকির জন্য বিমার খরচও বেড়েছে।
বেশ কয়েকটি প্রতিষ্ঠান সৌদি আরবে উড়োজাহাজ পরিচালনা বন্ধ করে দেওয়ায় ভাড়া আরও বেড়েছে। রিয়াদ থেকে জেনেভা পর্যন্ত একটি ফ্লাইটের ভাড়া ৬০ হাজার ইউরো থেকে বেড়ে ৯৪ হাজার ইউরো হয়েছে। অনেক যাত্রী আল-কাসিম বিমানবন্দর ব্যবহার করছেন, যা রিয়াদ থেকে ২০০ মাইলের বেশি দূরে অবস্থিত।







