জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করবেন। তার আইনজীবী সিফাত মাহমুদ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৩০শে জুন ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে তিনটি অভিযোগে প্রত্যেকটিতে ১০ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। তবে, সাজা অপর্যাপ্ত উল্লেখ করে প্রসিকিউশন পক্ষ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে।









