ইয়েমেনের ইরানপন্থী হুতিদের হামলার আশঙ্কায় সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) স্থগিত করা হয়েছে। চলতি মাসের শেষে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আয়োজকেরা এটি আগামী বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। সম্মেলনের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে একের পর এক হামলা চালাচ্ছে হুতিরা, যা দেশটিতে ভ্রমণ নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে সম্মেলনটি সরাসরি বা ভার্চুয়ালি আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।







