হরমুজ প্রণালিতে কুয়েতি পতাকাবাহী তেল ট্যাংকার এমটি আল দাসমা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ২১ জন ভারতীয় নাবিকসহ জাহাজের সকল ক্রু অক্ষত আছেন। বুধবার (২১ অক্টোবর) প্রণালি অতিক্রম করার সময় অজ্ঞাত প্রজেক্টাইলটি ট্যাংকারে আঘাত হানে।
হামলার পর ট্যাংকারে আগুন ধরে গেলেও ক্রুরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। যুক্তরাজ্যের সামরিক নজরদারি সংস্থা ইউকেএমটিও ঘটনাটি নিশ্চিত করেছে। এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নৌ চলাচলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।







