হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলায় কনটেইনার ও পণ্যবাহী দুটি জাহাজ ডুবে গেছে। গত ২৪ ঘণ্টায় এই ঘটনা ঘটে। গত ১০ দিনে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজে হামলা বেড়েছে। ইরান বলছে, তাদের বন্দরে মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞার জবাবে এই হামলা জোরদার করা হচ্ছে।
সিঙ্গাপুরের পতাকাবাহী জিএফএস প্রাইড ও অ্যান্টিগুয়া ও বারবুডার কেপ দাও নামের জাহাজ দুটি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ডুবে যায়। জিএফএস প্রাইডের ২১ নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কেপ দাওয়ের হামলায় একজন নাবিক নিহত হয়েছিলেন।







