ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চরম নিরাপত্তায় বিভিন্ন রাজপ্রাসাদে সরিয়ে নেওয়া হচ্ছে। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলার পর থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন। এই পরিস্থিতিতে যুবরাজকে জনসমক্ষে দেখা যায়নি এবং তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুতি মুখপাত্ররা হামলার দায় স্বীকার করে বিমানবন্দরগুলোতে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন।







