সৌদি আরবের শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় ফিলিপাইন ও নেপালের দুই নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তান ও ভারতের দুই নাগরিক আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সৌদি জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানায়।
সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি প্রতিহত করার পর তেলক্ষেত্রের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। তবে, হামলার ঘটনায় তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।












