সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। তবে এবার রিয়াদের আকাশেই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। পরে এর ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবন ও গাড়ির উপর পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন আরব নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার পর উদ্ধার ও নিরাপত্তা দল ঘটনাস্থলে যায়। গত এক সপ্তাহে সৌদি আরবে হুতিদের হামলা বেড়েছে, যা দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।







