মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এই বিক্রির আনুমানিক মূল্য প্রায় ২৪.৫ বিলিয়ন ডলার, যার মধ্যে ৪৯টি অতিরিক্ত ইঞ্জিন, যোগাযোগ সরঞ্জাম এবং অন্যান্য যন্ত্রাংশও অন্তর্ভুক্ত রয়েছে।
এই চুক্তি বাস্তবায়িত হলে সৌদি আরব হবে প্রথম আরব দেশ যারা মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান পাবে। তবে, চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। রিয়াদ দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের কাছে এই অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করে আসছিল।






