বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন এক্সিকিউটিভ সাপোর্ট অ্যান্ড কো-অর্ডিনেশন বিভাগে 'অফিসার' পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদসংখ্যা একটি, কর্মস্থল ঢাকা, চাকরির ধরন ফুলটাইম।
আবেদনকারীদের ব্যবসায় প্রশাসন, ইংরেজি, জনপ্রশাসন, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, ব্যবস্থাপনা বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং ৫ বছর অভিজ্ঞতা প্রয়োজন। বয়সসীমা উল্লেখ নেই, বেতন আলোচনা সাপেক্ষে। আবেদন ৫ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত গ্রহণ করা হবে।


