ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পতাকা হাতে পদযাত্রা কর্মসূচি ঠেকাতে স্থানীয় প্রশাসন কনট প্লেসের সেন্ট্রাল পার্ক শুক্র ও শনিবারের জন্য বন্ধ ঘোষণা করেছে। এই কর্মসূচির জন্য ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সিজেপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। পুলিশ জনসাধারণকে কর্মসূচিতে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে।











