সার্বিয়ায় সরকার পরিবর্তনের পর দেশটির একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল তাদের পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচার এবং ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে ব্যর্থ হওয়ার জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে। সংবাদ উপস্থাপক গোরান এরর বলেন, তারা বছরের পর বছর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, অনেক ঘটনায় নীরব থেকেছেন এবং একপক্ষের বক্তব্য প্রচার করেছেন।
উত্তর সার্বিয়ার ভয়ভদিনা প্রদেশের রেডিও টেলিভিশন ভোজভোদিনায় (আরটিভি) সম্প্রচারিত এক বক্তব্যে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। এই ঘটনা সার্বিয়ার সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।












