বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মালয়েশিয়া ও এশিয়ার বিভিন্ন দেশে শ্রমবাজারের সুষ্ঠু পরিবেশ নেই। বৈধ ভিসাধারী বাংলাদেশী নাগরিকদের কারণ ছাড়াই ফেরত পাঠানো হচ্ছে, যা দেশের জন্য অপমানজনক। তিনি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই সমস্যার সমাধানে সরকারের ব্যর্থতা প্রবাসীদের অধিকার হরণ করছে।
তিনি আরও বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী ঘুষ ও জুলুমের মাধ্যমে সুবিধা নিচ্ছে। বর্তমান সরকার তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। প্রবাসীদের শুধু রেমিট্যান্স যোদ্ধা না বলে তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হোক তা আমরা চাই না এবং এই সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।


