ক্বারীউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় এক শিশুকে যৌন নিপীড়নের (চুমু দেওয়া) অভিযোগে অভিযুক্ত শিক্ষক মুসলিম আহমেদ ঘটনার পরদিন মিষ্টি নিয়ে ভুক্তভোগী শিশুটির মায়ের সঙ্গে দেখা করে মীমাংসার চেষ্টা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি হাতে একটি মিষ্টির ব্যাগ নিয়ে ভবনে প্রবেশ করেন এবং শিশুটির মায়ের সঙ্গে দেখা করতে না পেরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।
শিশুটির পরিবার অভিযোগ করেছে, ঘটনার পর থেকে তারা বিভিন্নভাবে হুমকি-ধমকির শিকার হচ্ছেন এবং অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ শিক্ষক মুসলিম আহমেদকে গ্রেপ্তার করেছে।













