ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাজ্য বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহায়তা দিয়ে আসছে। গত ৯ বছরে যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৪৬ কোটি পাউন্ড (প্রায় ৭ হাজার ৫৩৮ কোটি টাকা) সহায়তা প্রদান করেছে।
সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে দুর্গাপূজা দেখতে এসে তিনি সাংবাদিকদের বলেন, মিয়ানমারের পরিস্থিতি উন্নত হলে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য কাজ করছে। তিনি দুই দেশের শক্তিশালী সম্পর্ক এবং অর্থনৈতিক অংশীদারত্বের কথাও উল্লেখ করেন।







