মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রোহিঙ্গা গণহত্যায় অভিযুক্ত মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে লালগালিচা সংবর্ধনা দিয়েছেন। দুইদিনের সফরে পুত্রজায়ায় আসা হ্লাইংয়ের সঙ্গে প্রত্যাবাসন কর্মসূচি নিয়ে আলোচনা করবেন তিনি। ২০১৭ সালে মিন অংয়ের নির্দেশে রোহিঙ্গাদের ওপর ব্যাপক সেনা অভিযান চালানো হয়েছিল, যার ফলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
অধিকারকর্মীরা প্রত্যাবাসনের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও, মালয়েশিয়া সম্প্রতি প্রায় দেড় হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আশ্রয় নেওয়া বিশাল জনগোষ্ঠীর বোঝা এবং আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা আদায়ে মালয়েশিয়ার অবস্থান পরিবর্তনে ভূমিকা রেখেছে।








