ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দিয়েছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যও পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানিয়েছেন, যুক্তরাজ্যের ২০ জন কূটনীতিক ও কনসাল জেনারেল ইসরায়েল ছাড়বেন, তবে সাত সদস্যের একটি টাস্কফোর্স সীমিত পরিসরে ভবনটিতে থাকতে পারে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, নিরাপত্তার কারণে কিছু কর্মীকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে, তবে মিশনটি ফিলিস্তিনি জনগণের সঙ্গে কাজ চালিয়ে যাবে। গত মাসে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ব্রিটিশ নিষেধাজ্ঞার জবাবে কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছিল।






