দিল্লি পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। গতকাল বুধবার দিল্লিতে তাদের বিক্ষোভ চলাকালীন পুলিশ সদস্যদের ওপর কথিত হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এই এফআইআর করা হয়েছে। আজ বৃহস্পতিবার একাধিক পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এই ঘটনা কংগ্রেসের একটি প্রতিবাদ কর্মসূচির সময় ঘটেছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালীন কিছু ব্যক্তি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছিল।










