ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধও ইরানের বিরুদ্ধে ব্যর্থ হবে। তিনি বলেন, সামরিক আগ্রাসনে ব্যর্থ হওয়ার পর অর্থনৈতিক চাপ দিয়েও ওয়াশিংটন তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।
মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সমালোচনা করেন। বেসেন্ট ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক অবরোধকে সফল হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, যা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে রেজাই মন্তব্য করেন। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে কেবল তখনই যখন ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহার এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার শর্ত মেনে নেবে।






