ব্র্যাক ব্যাংক তাদের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা চালু করতে হেলথটেক স্টার্টআপ ও অনলাইন ফার্মেসি আরোগ্য লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে ব্র্যাক ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা আরোগ্য অ্যাপ বা ওয়েবসাইট থেকে যেকোনো কেনাকাটায় মোট বিলের উপর ৭.৫ শতাংশ ছাড় পাবেন।
এই ছাড় আরোগ্য প্ল্যাটফর্মের অন্যান্য অফারের সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে যুক্ত হবে। এছাড়াও, ল্যাব টেস্টের ক্ষেত্রে কার্ডহোল্ডাররা ১০ শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন, যা আরোগ্য-এর নিজস্ব ছাড়ের সাথে যুক্ত হয়ে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ করে দেবে।















