মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউএস সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে। মার্কিন কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।
এই নির্দেশনায় হামলার নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করা হয়নি এবং প্রেসিডেন্ট ট্রাম্পও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে মার্কিন ও ইসরায়েলি সূত্রগুলো বলছে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে বা ইসরায়েলি নির্বাচনের এক সপ্তাহ আগে হামলা হতে পারে। এতে তেলের দাম বেড়ে মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলতে পারে।






