অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশী (২২) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে ইন্ডিয়ান ওশান ড্রাইভে এ দুর্ঘটনা ঘটে।
তাসনিম এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং মাত্র দুই মাস আগে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তাসনিম মারা যান। আহতদের রয়্যাল পার্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।






