ইরান যুদ্ধের পর থেকে মার্কিন সামরিক বাহিনীর অন্তত ৮১টি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৩০ কোটি ডলার। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক এফ–৩৫এ লাইটনিং II স্টিলথ যুদ্ধবিমান এবং ১২টি এফ–১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান।
এছাড়াও, অন্তত ৪৫টি এমকিউ–৯ রিপার ড্রোন ধ্বংস হয়েছে, যার প্রতিটির মূল্য ৩ কোটি থেকে ৫ কোটি ডলার। একটি ই–৩ সেন্ট্রি নজরদারি বিমান এবং দুটি এ–১০ থান্ডারবোল্টII গ্রাউন্ড-অ্যাটাক বিমানও হারিয়েছে মার্কিন বাহিনী।







