অস্ট্রেলিয়ায় ক্ষমতায় এলে চার বছরে সাড়ে ছয় লাখ অস্থায়ী ভিসাধারী কমানোর ঘোষণা দিয়েছে দেশটির বিরোধীদলীয় জোট (কোয়ালিশন)। বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর এই নতুন অভিবাসন নীতি প্রকাশ করেন। জোটের প্রস্তাবিত নীতিতে বলা হয়েছে, তারা ক্ষমতায় এলে প্রথম দুই বছর নিট অভিবাসন কমিয়ে বছরে এক লাখে নামিয়ে আনা হবে।
এই নীতির কারণে বিদেশি শিক্ষার্থী ও সদ্য স্নাতকেরা সবচেয়ে বেশি বিপাকে পড়বেন। পড়াশোনা শেষে কাজের সুযোগ পাওয়া ‘অস্থায়ী স্নাতক ভিসা’ পুরোপুরি বাতিলের কথা বলেছে জোট। তবে পিএইচডি, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের শিক্ষার্থী এবং আঞ্চলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রম রাখা হয়েছে।





