চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ২১ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে অন্তত ২০ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের নির্মাণ শ্রমিক হিসেবে কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পৌঁছানোর পর পাসপোর্ট কেড়ে নিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানিয়েছে, নিহতদের প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে ব্যবহার করা হতো। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।







