প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকারের আমলে রাতের ভোটে চেয়ারম্যান ও মেম্বার হওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা আর চলবে না। এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না। একমাত্র সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটেই স্থানীয় সরকারের প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার সমরসিংহ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচনকে দলীয়করণ করে দেশের প্রতিটি ঘরে ঘরে বিভেদ তৈরি করেছিল।





